বিশ্ব সংযোগ

ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন ডিস্যান্টিস

রিপাবলিকান দলের প্রার্থী ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচনি প্রচার চলাকালেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রিপাবলিকান প্রার্থী বাছাইয়ে মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হবে। তার ঠিক আগে সরে দাঁড়ানোর কথা জানালেন ডিস্যান্টিস। এর আগে নিউ হ্যাম্পশায়ারে তিনি একক সংখ্যার ভোট পেয়েছিলেন। চলতি বছরের নভেম্বরে […]

জনগণকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে: খাদ্যমন্ত্রী জাতীয়

“চালের বস্তায় মিল গেটের দাম লেখা থাকলে খুচরা বিক্রেতারা দাম বাড়াতে পারবে না”

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজারে চাল পাওয়া যাচ্ছে, যেটাতে এমআরপি লেখা থাকে। আমরা চাই পাশাপাশি মিল গেটের দামও লেখা থাকুক। বস্তায় মিল গেটের দাম লেখা থাকলে হঠাৎ করে কিংবা অযৌক্তিকভাবে খুচরা বিক্রেতারা দাম বাড়াতে পারবে না। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে দেশের ছয়টি করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় […]

জাতীয় ফিচার

“বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতন বলবে সরকারের তত উত্থান হবে। আজ সোমবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, সারাবিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর বাংলাদেশে তারা বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে […]

জাতীয় ফিচার

“নির্বাচনের পরে কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই”

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংকট আমি বলবো না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সে রকম কোনো সম্ভাবনাই নেই। সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী। হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি […]

জাতীয় ফিচার

বিশ্বব্যাপী ঐক্য, সংহতি ও সহযোগিতার ডাক দিলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দক্ষিণ বিশ্বের দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ সংহতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। রোববার পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালার স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের সাধারণ বিতর্ক সভায় (জেনারেল ডিবেট) তিনি এ আহ্বান জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ বিশ্বের দেশগুলো শক্তিশালী দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে জলবায়ু […]

দেশ সংযোগ ফিচার

বিদেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের নির্বাচনের আগে অনেক দেশ বিরূপ মন্তব্য করেছিল। তবে চীন সবসময় বলেছিল নির্বাচন আমাদের নিজস্ব ব্যাপার। তারা নির্বাচন নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেনি। আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেসব দেশ বিরূপ মন্তব্য করেছিল পরে […]

দেশ সংযোগ ফিচার

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা ও তার শিশুকন্যা- সহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর পৌঁনে দুইটায় উপজেলায় ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ব্যাটারি-চালিত অটোরিকশার যাত্রি ছিলেন। নিহতরা হলেন- জেলার মুক্তাগাছা উপজেলার ঘোগা গ্রামের নজরুল ইসলামে স্ত্রী হাসিনা বেগম (৪০) ও […]

জাতীয় ফিচার

রপ্তানিতে দু-একটা পণ্যের ওপর নির্ভরশীল থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রপ্তানিতে দু-একটা পণ্যের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। আমাদের রপ্তানি বহুমুখী করতে হবে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিফ) উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নত হচ্ছে, চাহিদাও বাড়ছে। দেশের ভেতরে কিছু পণ্যের চাহিদা বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা […]

জাতীয় দেশ সংযোগ

“ডামি ভোটের নকল সরকার হীনম্মন্যতায় ভুগছে”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি ভোটের নকল সরকার হীনম্মন্যতায় ভুগছে। কিন্তু ধরনা দিয়ে অভিনন্দন বার্তা আনা দেশের জন্য সম্মানজনক নয়। লুটের টাকায় ক্রয়কৃত অভিনন্দনের মাধ্যমে শেখ হাসিনার বৈধতা পাওয়ার চেষ্টা বড় হাস্যকর। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘দেশের জনগণকে উপেক্ষিত […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

“সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশপ্রেমিক সরকার হিসেবে আওয়ামী লীগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে। আর আন্দোলনের নামে বিএনপি সহিংসতার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে এবং রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা করবো। আজ রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এমন মন্তব্য করেন তিনি। কাদের […]