জাতীয় ফিচার

“নির্বাচনের পরে কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই”

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংকট আমি বলবো না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সে রকম কোনো সম্ভাবনাই নেই।

সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারত্ব) রয়েছে, সেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টকরণ এগুলো সব সময় প্রয়োজন হয়। সেসব সমস্যা এবং আমাদের আইনের যে অবকাঠামো- সেটা অনেকদিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারত) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা কি না, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না- সেটা আমরা সবসময় আলাপ করি। আজও আলাপ করেছি।

আনিসুল হক আরও বলেন, বিশেষ করে যেটা আলাপ করেছি- ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। সেগুলো নিয়েই আমরা আলাপ-আলোচনা করেছি।

আরও পড়ুনঃ বিদেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র