দেশ সংযোগ ফিচার

বিদেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের নির্বাচনের আগে অনেক দেশ বিরূপ মন্তব্য করেছিল। তবে চীন সবসময় বলেছিল নির্বাচন আমাদের নিজস্ব ব্যাপার। তারা নির্বাচন নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেনি।

আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব দেশ বিরূপ মন্তব্য করেছিল পরে তারা স্পষ্ট বুঝতে পেরেছে নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কোনো দেশ বিরূপ মন্তব্য করেনি। বিদেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে।

এখন পর্যন্ত কোনো দেশ থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘তাই আমরা মনে করি একটি সুন্দর ইলেকশন জাতিকে উপহার দিয়েছে আমাদের নির্বাচন কমিশন। বিদেশ এবং আমাদের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে। আমি মনে করি, এটা আরও শক্তিশালী হবে। আপনারা দেখেছেন চীনের রাষ্ট্রদূত তাদের সাপোর্টটা কীভাবে আমাদের দিয়ে গেছেন।’

আসাদুজ্জামান খান জানান, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিকায়ন করতে চীন উন্নত প্রশিক্ষণ দেবে। এরই মধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। যারা প্রশিক্ষণ নেবেন তাদের একটি তালিকাও দেয়া হয়েছে চীনকে।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দেশটির সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘গ্রেট ওয়াল কমেমোরেটিভ মেডেল’ তুলে দেন।

 

আরও পড়ুনঃ রপ্তানিতে দু-একটা পণ্যের ওপর নির্ভরশীল থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার