দেশ সংযোগ ফিচার

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা ও তার শিশুকন্যা- সহ তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর পৌঁনে দুইটায় উপজেলায় ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই ব্যাটারি-চালিত অটোরিকশার যাত্রি ছিলেন। নিহতরা হলেন- জেলার মুক্তাগাছা উপজেলার ঘোগা গ্রামের নজরুল ইসলামে স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার শিশুকন্যা আদিবা (৩) এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মৃণাল কান্তি (৬৫)।

মুক্তাগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার চেরুমন্ডল এলাকায় দুপুর পৌঁনে দুইটায় পৌঁছালে বিপরীত দিক থেকে মুক্তাগাছাগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনা-কবলিত যান দু’টি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিনযাত্রি মা হাসিনা বেগম ও তার শিশুকন্যা আদিবা এবং অপর যাত্রি মৃণাল কান্তি নিহত হন।

এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ বিদেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার