জাতীয় ফিচার

শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

গত ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। এর মধ্যে আমির হোসেন রংপুর মেট্রোপলিটন […]

জাতীয় ফিচার

“ছাত্র-জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরাতাকেও হার মানিয়েছে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরাতাকেও হার মানিয়েছে। আজ শনিবার দুপুরে কারাগারে থাকা দলের দুই স্থায়ী কমিটির সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তাদের আন্দোলন পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্রদের আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। মির্জা ফখরুল ইসলাম […]

বিশ্ব সংযোগ

জীবন্ত মাটিতে পুঁতে ফেলা যুবককে খুঁড়ে বের করলো কুকুর

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় জমি নিয়ে বিরোধের জেরে জীবন্ত পুঁতে ফেলা এক যুবককে মাটি খুঁড়ে তাকে বের করেছে রাস্তার কুকুর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ঘটনাটি উঠে এসেছে। প্রতিবেদন মতে, ওই যুবকের নাম রূপ কিশোর। তিনি জানিয়েছেন, গত ১৮ জুলাই এলাকার পূর্ব পরিচিত চার ব্যক্তি তার ওপর হামলা করে। তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

“শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এরপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। কাদের বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুলের বিবৃতি […]

জাতীয় ফিচার

অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। আজ শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে […]

জাতীয় ফিচার

“আন্দোলন প্রত্যাহারের বিবৃতি নেওয়া হয় জোর করে”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট জোর করে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন। আজ শুক্রবার ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম এবং আবু বাকের মজুমদার তাদের ব্যাপারে পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা এমন দাবি করেছেন। বিবৃতিতে […]

জাতীয় ফিচার

“টিসিবির সেবার মান আরও বাড়ানো হবে, সেইসঙ্গে বাড়ানো হবে পণ্যের সংখ্যাও”

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, টিসিবির সেবার মান আরও বাড়ানো হবে, সেইসঙ্গে বাড়ানো হবে পণ্যের সংখ্যাও। আজ শুক্রবার রাজধানীর শান্তিবাগে টিসিবি পণ্য বিক্রয় পয়েন্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন বাজারে ৭-৮ দিন সরবরাহ ছিল না। এই সরবরাহ পরিস্থিতির কারণে দোকানদাররা সুযোগ-সুবিধা নেয়। যেটা অনৈতিক। আপনারা আমাদের জানালে আমরা […]

জাতীয় ফিচার

শনিবার আওয়ামী লীগের শোক র‌্যালি

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল (শনিবার) বিকেলে শোক র‌্যালি করবে দলটি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এমন ঘোষণা দেয়। এতে পূর্বঘোষিত শুক্রবার বিকেলের শোক র‌্যালি পিছিয়ে শনিবার বিকেলে করার কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী […]

জাতীয় ফিচার

“ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবো, সেটা হতে পারে না”

ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবো, সেটা হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শেখ হাসিনা বলেন, ‘যখন এরা বসেছে, মিটিং করছে, আমি বললাম, ঠিক আছে, ছেলে-মেয়েরা বসছে বসুক। আমরা […]

জাতীয় ফিচার

“কোটা সংস্কার আন্দোলনে গুলি করার নির্দেশ ছিল না”

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, টা সংস্কার আন্দোলনে নামা কারো ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া হয়েছে শুরু থেকেই। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে নামা কারো ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। […]