বিশ্ব সংযোগ

জীবন্ত মাটিতে পুঁতে ফেলা যুবককে খুঁড়ে বের করলো কুকুর

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় জমি নিয়ে বিরোধের জেরে জীবন্ত পুঁতে ফেলা এক যুবককে মাটি খুঁড়ে তাকে বের করেছে রাস্তার কুকুর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ঘটনাটি উঠে এসেছে। প্রতিবেদন মতে, ওই যুবকের নাম রূপ কিশোর। তিনি জানিয়েছেন, গত ১৮ জুলাই এলাকার পূর্ব পরিচিত চার ব্যক্তি তার ওপর হামলা করে। তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে তারা।

রূপ কিশোর আরও জানান, হামলাকারীরা ভেবেছিল, তার মৃত্যু হয়েছে। এই ভেবে তারা তাকে খামারে পুঁতে ফেলেন। একদল কুকুর এসে মাটি খুঁড়ে বের করে তাকে কামড়াতে শুরু করে। কুকুরের কামড়ে তার জ্ঞান ফেরে।

ভুক্তভোগীর বর্ণনা মতে, এরপর তিনি স্থানীয় লোকজনের কাছে তিনি সাহায্য চান। তারা তাকে হাসপাতালে নিয়ে যান। রূপ কিশোরের মা জানিয়েছেন, চার ব্যক্তি তার ছেলেকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ “ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবো, সেটা হতে পারে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা