ডিমের বাজারে মধ্যস্বত্বভোগী থাকবে না; বুধবার থেকে নির্ধারিত দামে ডিম বিক্রি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলীম আখতার খান বলেছেন,ডিমের বাজারে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এখন থেকে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে হবে। আজ মঙ্গলবার দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এর আগে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক […]













