অর্থ-বাণিজ্য

“নিত্যপণ্য একটি জটিল বিষয়, এ ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে”

নিত্যপণ্যের দাম হ্রাসের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মাত্র দুই মাসে আপনারা একটা সরকারকে ব্যর্থ বলছেন। আর ১৫ বছরে যারা ব্যর্থ হলো, তাদের ব্যাপারে আপনারা কিছু বলছেন না। আর নিত্যপণ্য একটি জটিল বিষয়, এ ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকার দাম বেঁধে দেয়ার পরও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসছে না কেন এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, দাম বেঁধে কিন্তু পৃথিবীর কোনো দেশেই পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমরা চেষ্টা করছি উৎপাদক, পাইকারি বাজার এবং ভোক্তা পর্যায়ের মধ্যে যেন দামের পার্থক্যে সামঞ্জস্য থাকে, খুব বেশি ব্যবধান যেন না হয়।

তিনি আরও বলেন, বাজারে জিনিসপত্রের যে দাম তাতে আমরাও খুব সন্তুষ্ট না, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ভোক্তাদের কষ্টটা লাঘব করার জন্য। আমরা চাই না ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে লোকসান করুক, কিন্তু অস্বাভাবিক লাভ করাও আপত্তিকর। বিশেষ করে পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের মধ্যে দামের ব্যবধান অস্বাভাবিক হওয়ার বিষয়টি খারাপ।

আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক