জাতীয় ফিচার

“আবারও বাংলাদেশে আসতে চান শেখ হাসিনা”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রায় দুই হাজার তরুণ, কিশোর ও ছাত্র-জনতা হত্যার পর আবারও বাংলাদেশে আসতে চান শেখ হাসিনা। নেতাকর্মীদের আবারও প্রতিরোধের কথা বলে উসকে দিচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নারিন্দা এলাকায় সাদেক হোসেন খোকা মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, […]

জাতীয় ফিচার

“যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু যদি স্বপ্ন না দেখো, আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না। তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে… স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি।’ আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক […]

জাতীয় ফিচার

বিরোধী আন্দোলন শেষ হয়ে যায়নি: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, যে লক্ষ্য নিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি,সে আন্দোলন শেষ হয়ে যায়নি। আমরা ফ্যাসিবাদের শুধু গাছটা কাটতে পেরেছি। কিন্তু মূল শিকড় উৎপাটন হয়নি। প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত সর্বত্র রয়ে গেছে। তাদের উৎপাটন না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও […]

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 'এক থাকার আহ্বান' জাতীয় ফিচার

“জলবায়ু সংকট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো”

জলবায়ু সংকট মোকাবেলা এবং পৃথিবী ও মানব কল্যাণকর নতুন সভ্যতা গড়ে তুলতে এক নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি’র উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই রূদ্ধদ্বার বৈঠকে পাঁচটি […]

জাতীয় ফিচার

“হাতির চলাচলের পথ বিশ্লেষণ করে বিভিন্ন জোন চিহ্নিত করতে হবে”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাতির চলাচলের পথ বিশ্লেষণ করে বিভিন্ন জোন চিহ্নিত করতে হবে। কোরিয়ান ইপিজেড, বন বিভাগ, আইইউসিএন, জেলা প্রশাসন ও বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবে। আরও ৫টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হবে, যাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, ‘চট্টগ্রামের কেইপিজেড এলাকায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত […]

জাতীয় ফিচার

“উপদেষ্টা নিয়োগ সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার-এব্যাপারে বিএনপির বক্তব্য নেই”

উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে কাকে নিয়োগ দেয়া হবে সেটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার- এ ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক ৩ উপদেষ্টা নিয়োগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ, মেধাবী এবং যোগ্য মানুষ। তিনি যাকে প্রয়োজন […]

জাতীয় ফিচার

কাল-পরশুর মধ্যে অনেক বড় কিছু জানতে পারবেন: সংস্কৃতি উপদেষ্টা

আগামীকাল বা পরশুর মধ্যে অনেক বড় কোনো সিদ্ধান্তের কথা জানানো হবে বলে জানিয়েছেন নতুন দায়িত্ব নেওয়া সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, আমি খুবই ভাগ্যবান যে আমি একটা গ্রেট টিম পেয়েছি। আমরা কিছু এক্সাইটিং এবং ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনারা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে জানতে পারবেন। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে গ্রুপ থিয়েটার […]

জাতীয় ফিচার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭২ জন। আজ বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২২১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে […]

জাতীয় ফিচার

“শেখ হাসিনার আইনবলে টানানো শেখ মুজিবের ছবি সরানো সঠিক সিদ্ধান্ত”

শেখ হাসিনার আইনবলে টানানো শেখ মুজিবের ছবি বঙ্গভবনের আলাদা কক্ষ থেকে নামানো সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস-আদালত […]

জাতীয়

“প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দূর করার প্রক্রিয়াটা আজকে শুরু হলো”

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দূর করার প্রক্রিয়াটা আজকে শুরু হলো। দেখা যাক কতদূর কি করা যায়। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রয় প্রক্রিয়ায় ‘পিপিএ-২০০৬’ এবং ‘পিপিআর-২০০৮’ এর বিধি-বিধান প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং করণীয় নির্ধারণ বিষয়ক সভা শেষে উপদেষ্টা এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের […]