পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ইবি শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে পিকনিক যাওয়ার পথে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার উদয়খালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা ছয়টি বাসে শ্রীপুরে এক পিকনিক স্পটে যাচ্ছিলেন। […]













