জাতীয় ফিচার

“এখনো আগের মতো বাজারে সিন্ডিকেট আছে”

এখনো বাজারে আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেট আছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি। ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে এ পলিসি কনক্লেভ হয়। সারজিস আলম বলেন, […]

জাতীয় ফিচার

রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বেচবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সক্ষমতা ও অতীত বিতর্কের অজুহাতে এবার রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২০২০ সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। যেখানে বাজারমূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা। গত বছরও রাজধানীর ২৫টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও পাঁচটি বাজারের দোকানে প্রতিদিন […]

জাতীয় ফিচার

রাজধানীর ৬ খাল সংস্কার কাজের উদ্বোধন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঢাকা শহরের অভ্যন্তর ও চারপাশের সব জলাধার কার্যকর ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার রাজধানীর মিরপুরের বাউনিয়া খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু […]

জাতীয় ফিচার

“ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করলে ব্যবস্থা নেয়া হবে”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমরা সবসময় এ বিষয়ে কাজ করছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তারা কোনো প্রোগ্রাম করলে ব্যবস্থা নেয়া হবে। আজ শুক্রবার রাজধানীর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। বইমেলা নিয়ে কোনো আশঙ্কা নেই উল্লেখ করে […]

জাতীয় ফিচার

“জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বই হবে”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আর একদল স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল। যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির ওপর আস্থা রেখেছে। জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বই হবে। বুধবার সন্ধ্যায় যশোর […]

জাতীয় ফিচার

“সর্বোচ্চ পর্যায়ের সায় ছিল বলেই আমাদের ব্যাংক চুরি হয়েছে”

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সর্বোচ্চ পর্যায়ের সায় ছিল বলেই আমাদের ব্যাংক চুরি হয়েছে। দুর্নীতির কারণে যখন আমাদের দেশের সংসদ সদস্য বিদেশে জেল খাটে. তখন ইমেজ সংকটে পড়েন বাংলাদেশিরা। বুধবার রাজধানীতে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা অ্যাপোস্টিল কনভেনশন বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। তিনি আরও বলেন, ‘নিজেদের সার্বিক কাজই বিশ্বে দেশের ইমেজ […]

জাতীয়

“সৌদি আরবে চিকিৎসক, প্রকৌশলী ও কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে”

সৌদি আরবে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ানসহ দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রীর আমন্ত্রণে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে অংশগ্রহণের জন্য ড. আসিফ নজরুল সৌদি আরবে সরকারি সফরকালে এসব কথা […]

জাতীয়

“জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে”

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জনগণের বিনোদন এবং প্রাণি সম্পর্কে সম্যক ধারণা লাভের স্বার্থেই জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিকায়ন করা হবে। আজ বুধবার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে চিড়িয়াখানার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে […]

জাতীয় ফিচার

“ভারতের সঙ্গে আওয়ামী লীগসহ সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগসহ বিভিন্ন সময়ে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী একথা জানান । স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের […]

জাতীয় ফিচার

“দূষিত ইটভাটাগুলোতে কার্যকর ব্যবস্থা নিতে হবে”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দূষিত ইটভাটাগুলোতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কিছু স্টিল কারখানা শীতকালে ২-৩ মাস বন্ধ রাখতে হতে পারে। এছাড়া, ২০ বছরের পুরোনো বাস রাস্তায় না চালানোর সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। আজ বুধবার পরিবেশ অধিদপ্তর, আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প’ শীর্ষক পরামর্শ […]