জাতীয় ফিচার

বাংলাদেশের শিক্ষাপদ্ধতি অত্যন্ত ক্রটিপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের শিক্ষাপদ্ধতি অত্যন্ত ক্রটিপূর্ণ। গত ৫০ বছর ধরে এটি মানের দিক থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমেছে। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন। শিক্ষাক্রম পরিবর্তনের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি পরিবর্তনশীল জায়গায় আমরা আছি। একদিকে যাচ্ছিলাম, […]

জাতীয় ফিচার

আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদের সাহায্য করবেন। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী […]

জাতীয় ফিচার

“সরকারে থেকে অযথা সময়ক্ষেপণ করতে চাইছি না”

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, সেটা বলার অধিকার তাদের আছে। কিন্তু আমাদের বক্তব্য এরইমধ্যে পরিষ্কার করা হয়েছে। সরকারে থেকে অযথা সময়ক্ষেপণ করতে চাইছি না। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার জরুরি তা শেষ করেই নির্বাচনে যেতে চাই। শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা […]

জাতীয় ফিচার

শেখ হাসিনা ও তার সহযোগিরা জুলাই বিপ্লবের উল্টা বয়ান তৈরিতে ব্যস্ত: প্রেস সচিব

  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগিরা ইতিহাসকে উল্টে দিতে চায়। তিনি বলেন, তারা জুলাই বিপ্লবের উল্টা বয়ান তৈরিতে ব্যস্ত। তাই এখন আমাদের মূল কাজ হলো জুলাই বিপ্লবের প্রত্যেকটি ঘটনাকে লিপিবদ্ধ করা। আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে শফিকুল আলম এ কথা […]

জাতীয় ফিচার

গাজীপুর থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে । আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সল হাসানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত […]

জাতীয় ফিচার

দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। বিএনপির […]

জাতীয় ফিচার

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের হামলায় সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। আজ শনিবার সকালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজখবর নেন […]

অর্থ-বাণিজ্য ফিচার

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে

চলতি বছরের প্রথম মাসেই বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও)। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে এফএও জানিয়েছে, গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। যা ২০২৪ সালের জানুয়ারির তুলনায় প্রায় ৭ শতাংশ কম। চিনি ও দানাদার খাদ্যের দাম কমেছে সবচেয়ে বেশি। তবে বরাবরের মতোই ঊর্ধ্বগতিতে ছুটছে […]

জাতীয় ফিচার

“পাহাড়ি ও উপকূলীয় বনসহ বিপন্ন বনাঞ্চল রক্ষায় সরকার কাজ করছে”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের পাহাড়ি ও উপকূলীয় বনসহ বিপন্ন বনাঞ্চল রক্ষায় সরকার কাজ করছে। বন সংরক্ষণে ট্যুরিজম নিয়ন্ত্রণের চেষ্টায় নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক বোটানিক্যাল কনফারেন্স ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে তার ঢাকাস্থ বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির […]

জাতীয় ফিচার

“অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত”

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। বৃহস্পতিবার দিনগত রাত ১টায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া […]