জাতীয় ফিচার

প্রধান উপদেষ্টা-থাই প্রধানমন্ত্রীর বৈঠক

ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ ছাড়া অধ্যাপক ইউনূস আজ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও বৈঠক করেন। এরআগে গতকাল থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভারাওয়াত সিল্পা-আর্চা এবং […]

ফিচার বিশ্ব সংযোগ

প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করলো দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দেশটির সাংবিধানিক আদালত তার পদ থেকে অপসারণ করেছেন । এর ফলে আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালতের রায়ে বলা হয়েছে, ইউন গত বছর সামরিক আইন জারি করে জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করেছেন। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত এই রায় ঘোষণা করে। আদালতের মতে, গত […]

জাতীয় ফিচার

এ সরকার দেশের উন্নয়ন চায়: পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমাদের এ সরকার দেশের উন্নয়ন চায়। মানুষের মনে শান্তি অব্যাহত রাখতে চায়। আগে নিজেকে জানতে হবে-নিজের দোষ ত্রুটি সম্পর্কে জেনে অন্যায় কাজগুলো বাদ দিয়ে সত্যের সন্ধানে নিজেকে সত্যপথে নিয়োজিত করতে হবে। আজ শুক্রবার রাঙ্গামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ […]

ফিচার বিশ্ব সংযোগ

শক্তিশালী টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ৭

শক্তিশালী ঝড় ও টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে নিহত হয়েছেন অন্তত ৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। এখনো নিখোঁজ আছেন অনেকে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একাধিক টর্নেডো আঘাত হানে। ঝড় ও টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসাস, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে। বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আবহাওয়াবিদরা বলছেন, […]

জাতীয় ফিচার

লন্ডনে পরিবারের সাথে ঈদ করছেন বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবারের সঙ্গে আট বছর পর বেগম খালেদা জিয়া ঈদ উদযাপন করছেন। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এ কথা জানান। মির্জা ফখরুল আরো বলেন, আজ সেখানে ঈদ উদযাপন হচ্ছে। পরিবারের সঙ্গে আট বছর পর উনি এই ঈদ উদযাপন করছেন। ‘দিস ইজ […]

জাতীয় ফিচার

দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার কারণেই মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো নাশকতা বা ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তিনি আজ রোববার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো নাশকতা বা ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ […]

জাতীয় ফিচার

জাতীয় ঈদগাহ মাঠে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ রবিবার জাতীয় ঈদগাহ ময়দানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রায় ৩৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন জাতীয় ঈদগাহের প্রধান জামাত ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। […]

জাতীয় ফিচার

“ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত। আজ এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ উপদেষ্টা বলেন, দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। তিনি বলেন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ […]

জাতীয় ফিচার

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে জানিয়ে ভূমিকম্প মোকাবিলার জন্য সকল পর্যায়ে পূর্বপ্রস্তুতি ও সচেতনতা তৈরিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে। আজ শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা […]

Uncategorized

বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের বড়ো স্বপ্ন দেখার আহ্বান জানালেন মুহাম্মদ ইউনূস

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বিশ্বকে বদলে দিতে বড় কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আজ শনিবার বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণে এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা। […]