জাতীয় ফিচার

ইরান-ইসরায়েল সংঘাত: নিহতের সংখ্যা বাড়ছে, নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং ৩,৫০০ জন আহত হয়েছেন। এর আগে রোববার তারা ২২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। তবে একটি মানবাধিকার সংগঠন শুক্রবার ৬৫৭ জন নিহতের তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলের পক্ষ […]

জাতীয় ফিচার

সুষ্ঠু নির্বাচনে সরকারের সহযোগিতা অপরিহার্য: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি জানান, “নির্বাচন পরিচালনায় সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন, বিশেষ করে ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায়। আমরা […]

জাতীয় ফিচার

বিপিও সামিট ২০২৫: আউটসোর্সিং শিল্পে বাংলাদেশের নতুন উচ্চাকাঙ্ক্ষা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাত বাংলাদেশের মানবসম্পদ ও অর্থনৈতিক রূপান্তরের প্রতীক। এই শিল্পের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। শনিবার রাজধানীর সেনাপ্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও)-এর আয়োজনে এই সামিটে বিভিন্ন দেশের কূটনীতিক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং […]

জাতীয় ফিচার

আজ বিশ্ব শরণার্থী দিবস

আজ বিশ্ব শরণার্থী দিবস। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতি বছর ২০ জুন বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে, যেখানে ১১ লাখ ৩৩ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। ইউএনএইচসিআরের তথ্যমতে, ২০২৪ সাল শেষে বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড ১২২.১ মিলিয়নে পৌঁছেছে। এর মধ্যে ৪২.৭ […]

জাতীয় ফিচার

“পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সঙ্গে নিয়েই ডিউটি করছে পুলিশ”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ পর্যাপ্ত অস্ত্র ও সাহস নিয়ে অপরাধ দমনে নিরলস কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, “পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে মাদক ও অপরাধের বিরুদ্ধে লড়ছে। ফকিরাপুলের অভিযানে ৯,৫০০ পিস […]

জাতীয় ফিচার

জাতীয় ফল মেলা উদ্বোধন: দেশি ফলের প্রসারে উৎসব

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে আজ বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার জমকালো উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ শ্লোগানে আয়োজিত এই মেলা চলবে ২১ জুন শনিবার পর্যন্ত। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের মেলায় ২৬টি সরকারি ও ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠানের ৭৫টি স্টলে […]

জাতীয় ফিচার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার: খলিলুর-ল্যান্ডো বৈঠকে রোহিঙ্গা ও গণতন্ত্র আলোচনা

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন। এই বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ড. খলিলুর রহমান বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য বাংলাদেশের অবস্থান তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা […]

জাতীয় ফিচার

বেসরকারি প্রাথমিক শিক্ষায় ফি নীতিমালার আহ্বান উপদেষ্টার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা উচিত। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডা. বিধান রঞ্জন বলেন, “কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক […]

জাতীয় ফিচার

ইশরাকের মেয়র পদে শপথের পথ বন্ধ: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, “সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শপথের সময়সীমা অতিক্রান্ত হওয়ায় ইশরাকের মেয়র […]

জাতীয় ফিচার

নভেম্বরে শ্রম আইন সংশোধন: শ্রমিক কল্যাণে নতুন পদক্ষেপ

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, শ্রমিকদের কল্যাণে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামী নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে। বুধবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমিক রয়েছে, যাদের মধ্যে ১০ লাখ ঝুঁকিপূর্ণ […]