জাতীয় ফিচার

“পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সঙ্গে নিয়েই ডিউটি করছে পুলিশ”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ পর্যাপ্ত অস্ত্র ও সাহস নিয়ে অপরাধ দমনে নিরলস কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে মাদক ও অপরাধের বিরুদ্ধে লড়ছে। ফকিরাপুলের অভিযানে ৯,৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা এর প্রমাণ।” তিনি জানান, চিকিৎসকদের বরাতে আহত তিন পুলিশ সদস্য—এএসআই আতিক হাসান, কনস্টেবল সুজন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব—এখন আশঙ্কামুক্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির লালবাগ জোনের একটি দল ফকিরাপুলে মাদকের চালান আটকাতে অভিযান চালায়। মাদক কারবারিরা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে, যাতে তিন পুলিশ সদস্য আহত হন। অভিযানে ইয়াবার বড় চালান ও মাদক পরিবহনের গাড়ি জব্দ করা হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র