জাতীয় ফিচার

“ঘাস দিয়ে মাটি ঢাকলে পরিবেশ দূষণ কমে আসবে”

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর সব উন্মুক্ত মাটিতে গাছ, ঘাস ও ফুলের চারা রোপণ করা গেলে পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বৃহস্পতিবার সকালে পূর্বাচলের হারারবাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সবুজায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা বলেন, “পরিবেশ ধ্বংস করে আবাসন প্রকল্প নির্মাণ কোনোভাবেই […]

জাতীয় ফিচার

আইন উপদেষ্টার ক্ষোভ: ‘সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি’

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকারে এসে তিনি অবরুদ্ধ বোধ করছেন। তিনি বলেন, অন্যায় তদবির প্রত্যাখ্যান করায় তাঁর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চলছে, যার প্রতিবাদ করার সুযোগ তিনি পাচ্ছেন না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা […]

জাতীয় ফিচার

এইচএসসি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ, প্রশ্নফাঁস রোধে তৎপর সরকার: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। ড. […]

জাতীয় ফিচার

শুক্রবার শুরু হচ্ছে রথযাত্রা উৎসব; বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুক্রবার (২৭ জুন) শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব। নয় দিনব্যাপী এই বর্ণাঢ্য ধর্মীয় উৎসবের আয়োজন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), বাংলাদেশ। স্বামীবাগ মন্দিরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি জানান, ভারতের পুরীর রথযাত্রার পর ঢাকার রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম […]

জাতীয় ফিচার

ফিল্ম আর্কাইভকে ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণের তাগিদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। এর জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি করা জরুরি বলেও তিনি মনে করেন। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশের […]

জাতীয় ফিচার

‘জুলাই যোদ্ধারা’ পাচ্ছেন মাসিক ভাতা ও বিনামূল্যে চিকিৎসা: পুনর্বাসনে বিশেষ অধিদপ্তর

গত চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পেতে শুরু করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। একই সাথে, এই আহত যোদ্ধারা আজীবন দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা ফারুক-ই-আজম […]

জাতীয় ফিচার

ঐতিহাসিক পদক্ষেপে জাতিসংঘ পানি কনভেনশনে বাংলাদেশ: দক্ষিণ এশিয়ায় প্রথম

জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান পানির চাহিদার চ্যালেঞ্জ মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ। চলতি বছরের ২০ জুন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ‘দি কনভেনশন অন দ্যা প্রোটেকশন অ্যান্ড ইউজ অব ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস’ (ইউএন ওয়াটার কনভেনশন)-এ যোগ দিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এই গুরুত্বপূর্ণ চুক্তির অংশীদার হলো বাংলাদেশ। […]

জাতীয় ফিচার

নির্বাচনে আইনশৃঙ্খলা নিশ্চিত করার প্রতিশ্রুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী নির্বাচনের সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত থাকবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন যে নির্বাচনকালীন পরিস্থিতি নিরাপদ থাকবে। তবে এটি শুধু বাহিনীর উপর নির্ভর করে না, […]

জাতীয় ফিচার

শিক্ষাখাতে সময়োপযোগী সংস্কারের আহ্বান: ড. চৌধুরী রফিকুল আবরার

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষাখাতের সংস্কারে শুধু আলোচনা নয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার অন বাজেট এন্ড পলিসির উদ্যোগে আয়োজিত এই সভার উদ্বোধন করেন […]

জাতীয় ফিচার

জুলাই বিপ্লবের শহীদ স্কাউটদের গ্যালানট্রি অ্যাওয়ার্ড: প্রধান উপদেষ্টার গৌরবোজ্জ্বল প্রশংসা

জুলাই বিপ্লবে বাংলাদেশ স্কাউট সদস্যদের অংশগ্রহণকে বিশ্ব স্কাউটিং ইতিহাসে অভূতপূর্ব ও গৌরবময় অধ্যায় হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “শহীদ স্কাউট সদস্যদের আত্মত্যাগ শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের স্কাউটদের জন্য গৌরবের। এই নজির বিশ্বে আর নেই।” সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভাল […]