জাতীয় ফিচার

ঐতিহাসিক পদক্ষেপে জাতিসংঘ পানি কনভেনশনে বাংলাদেশ: দক্ষিণ এশিয়ায় প্রথম

জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান পানির চাহিদার চ্যালেঞ্জ মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ। চলতি বছরের ২০ জুন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ‘দি কনভেনশন অন দ্যা প্রোটেকশন অ্যান্ড ইউজ অব ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস’ (ইউএন ওয়াটার কনভেনশন)-এ যোগ দিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এই গুরুত্বপূর্ণ চুক্তির অংশীদার হলো বাংলাদেশ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই যোগদানকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং পানির চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত সহযোগিতা এখন অপরিহার্য। এই কনভেনশন অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর পানি নীতিমালা প্রণয়নে বাংলাদেশকে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন ও গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ একাধিক দ্বিপক্ষীয় চুক্তি এবং নেপাল, চীন ও ভুটানের সঙ্গে সহযোগিতামূলক কাঠামো দীর্ঘদিন ধরে বিদ্যমান। জাতিসংঘ ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের (ইউএনইসিই) নির্বাহী সচিব তাতিয়ানা মলসিয়ান বাংলাদেশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এটিকে দক্ষিণ এশিয়ার জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ক্রমবর্ধমান জলবায়ু চাপে আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনায় এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে।

ডেল্টা রাষ্ট্র হিসেবে পরিচিত বাংলাদেশের গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম) নদী ব্যবস্থা সহ ৫৭টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানি নিরাপত্তা, পরিবেশগত স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তির জন্য এই নদীগুলোর যৌথ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা প্রবেশ এবং দেশের প্রায় ৬ কোটি ৫০ লাখ মানুষের নিরাপদ পয়ঃনিষ্কাশনের অভাব যৌক্তিক ও টেকসই পানি শাসনের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে তুলেছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র