জাতীয় ফিচার

সরকারি চাকরি অধ্যাদেশে বড় সংশোধন: উপদেষ্টা পরিষদের অনুমোদন

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধনীতে সরকারি কর্মচারীদের জন্য […]

জাতীয় ফিচার

ধর্মীয় মূল্যবোধে সমাজ গড়ার আহ্বান ধর্ম উপদেষ্টার

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় মূল্যবোধ ও নিয়মিত ধর্মচর্চা সমাজের অপরাধ প্রবণতা কমাতে এবং মানব চরিত্রকে উৎকর্ষের দিকে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় তিনটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দুটি মসজিদ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারাদেশে ৫৬৪টি মডেল […]

জাতীয় ফিচার

গণ-অভ্যুত্থানের বাংলাদেশে সীমান্ত হত্যা বন্ধের অঙ্গীকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ-অভ্যুত্থানের বাংলাদেশ। আমরা যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব।” তিনি আরও জানান, উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বরং ঠাকুরগাঁওয়ের মতো প্রান্তিক জেলাগুলোর সমান অংশগ্রহণই প্রকৃত উন্নয়ন। আজ দুপুরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোলচত্বরে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা […]

জাতীয় ফিচার

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন শাখা: খসড়া আলোচনায় অগ্রগতি

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) ঢাকায় একটি মিশন শাখা প্রতিষ্ঠার জন্য প্রস্তুত, এবং এ বিষয়ে খসড়া আলোচনা চলছে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সম্মতি পেলে বিস্তারিত জানানো হবে।” তিনি জানান, বাংলাদেশ ও ওএইচসিএইচআর খসড়াটি চারবার সংশোধনের মাধ্যমে বিনিময় […]

জাতীয় ফিচার

জলবায়ু স্থিতিস্থাপকতা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সুইডেনের অর্থায়নে নতুন প্রকল্প

সুইডেন সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা) অর্থায়নে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে একটি নতুন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরে ‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অভ্ এমওএফইসিসি, ডিওই, অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ক্লাইমেট রেজিলিয়েন্স’ […]

জাতীয়

মেরিন খাতে সংকট: পাঁচ দফা দাবিতে নাবিকদের সংবাদ সম্মেলন

প্রতি বছর প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক আয় এনে দেয়া মেরিন খাত বর্তমানে গভীর সংকটে রয়েছে বলে অভিযোগ করেছেন পেশাজীবী নাবিকরা। বুধবার (২ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই খাতের সুরক্ষার জন্য পাঁচ দফা দাবি তুলে ধরেন। নাবিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি জাহাজে চাকরির ক্ষেত্রে বাংলাদেশি নাবিকরা ভিসা জটিলতা, […]

জাতীয় ফিচার

অপতথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অপতথ্য ও ভুয়া সংবাদ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখতে সহায়তা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কোর ‘মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা’ বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি […]

জাতীয় ফিচার

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা: শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারি উদ্যোগ

সরকার প্রতি বছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ জুলাইকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা […]

জাতীয় ফিচার

‘বাংলাদেশ দিবস’ পালন বাতিল: উপদেষ্টা পরিষদের নতুন সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ৮ আগস্ট ‘বাংলাদেশ দিবস’ পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়, গত ২৫ জুন জারিকৃত ০৪.০০.০০০০.০০০.৪১৬.২৩.০০০১.২০.৩৯৭ সংখ্যক পরিপত্র, যেখানে ৮ আগস্টকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট […]

জাতীয় ফিচার

চট্টগ্রাম এনসিটি টার্মিনাল পরিচালনায় আগামী ৬ মাসের জন্য নৌবাহিনীকে সুপারিশ করেছে সরকার

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। তিনি স্পষ্ট করেছেন, এই প্রক্রিয়ায় বর্তমান কর্মীদের চাকরির কোনো ক্ষতি হবে না এবং প্রয়োজনে নৌবাহিনী পূর্ববর্তী অপারেটরদের সহযোগিতা নিতে পারবে। আজ সচিবালয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ক […]