ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ দেশে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৮ জনের মৃত্যু হয়েছে এবং মোট ১২,৭৬৩ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন […]













