খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম ম্যাচেই নামিবিয়ার চমক

শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম ম্যাচেই নামিবিয়ার চমক

বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন একটি অঘটন ঘটিয়েছে নামিবিয়া। ভয়ডরহীন ক্রিকেট উপহার দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে দেশটি।

গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর নামিবিয়ান বোলারদের সামনে স্রেফ হাঁটু কাঁপতে দেখা গেছে এশিয়া কাপজয়ী লঙ্কানদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- যেন উল্টো সুরেই গাইছিল।

ব্যাট হাতে নামিবিয়ার শুরুটা হয়েছিল একটু স্লো; কিন্তু শেষ দিকে এসে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার সামনে ১৬৪ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। শক্তির তুলনায় লঙ্কানদের চেয়ে অনেক পিছিয়ে থাকা দলটি যখন এমন একটি স্কোর গড়ে ফেলে, তখন স্বাভাবিকভাবেই ম্যাচটিতে উত্তেজনা ছড়াবে, সন্দেহ ছিল না।

শুরু থেকেই শ্রীলঙ্কা পুরোপুরি ব্যাকফুটে। নামিবিয়ান বোলিংয়ের সামনে বলতে গেলে দিশেহারা অবস্থা হয় লঙ্কান ব্যাটারদের। শুরুতে ২১ রানে ৩ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের পুরোপুরি চেপে ধরে নামিবিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। সে সঙ্গে রানের চাকা সচল করতে না পারায় বাড়তে থাকে চাপ। যা শেষ পর্যন্ত পরাজয়ের দিকে নিয়ে যায় তাদের।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর