খেলা

বেতন বাড়ছে সাফজয়ী নারী ফুটবলারদের

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবলারদের বেতন বাড়াচ্ছে বাফুফে।

আজ বৃহস্পতিবার তাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

আজ বাফুফে প্রধান কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। সেখানেই নাকি বাফুফে-বস বেতন বাড়ানোর কথা বলেছেন।

এ বিষয়ে অধিনায়ক সাবিনা বলেন, ‘আমাদের তো চাওয়ার শেষ নেই। মূলত ফ্যাসিলিটিজ ও সম্মানীর বিষয়ে কথা বলেছি। সভাপতি স্যার আমাদের বিষয়টি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। আমরা একটা অঙ্ক বলেছি, ফেডারেশন সেটা দেখবে।’

আরও পড়ুনঃ ঘর পাচ্ছেন ফুটবলার রুপনা চাকমা

প্রায় এক যুগের বেশি সময় ধরে নারী ফুটবলারদের সঙ্গে কোচ হিসেবে আছেন গোলাম রব্বানী ছোটন। তিনি জানিয়েছেন, বেতন বাড়লে ভীষণ খুশিই হবেন। নিজের বাসায়ও সম্মান বাড়বে তার।

ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারানোর পর সাফের ট্রফির পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করায় রূপনা হয়েছেন সেরা গোলরক্ষক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর