নেপচুনের ঝকঝকে ছবি তুলল জেমস ওয়েব
নেপচুনের একগুচ্ছ ছবি তুলে পাঠিয়েছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। স্পষ্ট এই ছবিগুলিকে কেন্দ্র করে মহাকাশ বিজ্ঞানীদের কাছে নতুন কৌতূহল তৈরি হয়েছে।
নাসার জেমস ওয়েবের ক্যামেরায় তোলা ছবিগুলিতে স্পষ্টভাবে নেপচুনের বলয় গুলি ফুটে উঠেছে। অনেক আগে থেকেই নেপচুনের বলয় সম্পর্কে বিজ্ঞানী মহল গবেষণা চালাচ্ছিল। কিন্তু উপযুক্ত প্রযুক্তির অভাবে এই গ্রহের চারদিকে থাকা বলয় ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়নি।
আরও পড়ুনঃ সবার আগে আইফোন কিনতে দুবাই গেলেন ভারতীয় যুবক
পৃথিবী থেকে নেপচুনের দূরত্ব প্রায় ৪৩০ কোটি কিলোমিটার। এই গ্রহটি পুরো বরফের চাদরে ঢাকা। ১৯৮৯ সালে নাসার ভয়েজার টু মহাকাশযান নেপচুনের ছবি তুলেছিল। তবে সেই ছবি ছিল খুবই অস্পষ্ট। অবশ্য বর্তমানে পাওয়া পরিষ্কার নেপচুনের বলয়ের ছবি গবেষণার নানান কাজে সাহায্য করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সৌরজগতের অন্ধকারময় অঞ্চলে এক কোণে আপন কক্ষপথে ঘোরে এই গ্রহ। সেখানে সূর্যের আলো খুব কম পরিমাণে পৌঁছায়। নেপচুনের ভর দুপুর অনেকটা পৃথিবীর গোধূলির সমান। যেহেতু নেপচুন একটি বিশাল তুষারের গোলা, তাই অনেকে একে বরফ দৈত্য বলেন। বরফের চাদরে মোড়া এই গ্রহকে মহাকাশ থেকে গাঢ় বেগুনি রঙের দেখায়। কখনো বা এর গায়ে এক প্রকার নীলচে আভা দেখা যায়।






আজ সূর্যের মতো পশ্চিমে অস্ত যাবে বৃহস্পতি! - tathyasangjog
September 22, 2022[…] আরও পড়ুন : নেপচুনের ঝকঝকে ছবি তুলল জেমস ওয়েব […]