‘হট টেক: দ্য ডেপ/হার্ড ট্রায়াল’ দেখা যাবে জনি-আম্বারের আইনি লড়াই
জনি ডেপের বিরুদ্ধে করা তার সাবেক স্ত্রী আম্বার হার্ডের করা মামলাটি ছিলো সেইসময় অন্যতম আলোচিত ঘটনা । গত ১ জুন ঘোষণা করা মামলাটির রায় জনির পক্ষে যায়।
বহুল আলোচিত ঘটনাটি অবলম্বনে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। খবর ভ্যারাইটির। ‘হট টেক: দ্য ডেপ/হার্ড ট্রায়াল’ সিনেমাটির বিষয়বস্তু জনি-আম্বারের দাম্পত্যজীবনের ঝামেলা ও তাদের আইনি লড়াই।
মামলাটির রায়ে জনির বিরুদ্ধে আনা হার্ডের পারিবারিক নির্যাতনের অভিযোগকে সাজানো বলে উল্লেখ করেছেন আদালত। একই সঙ্গে জনিকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনার পেছনে হার্ডের অসৎ উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন আদালত।
আরও পড়ুন: ‘ইত্যাদি’র এবারের আয়োজন ঝালকাঠিতে, সম্প্রচার ৩০ সেপ্টেম্বর
সিনেমায় জনি ডেপের চরিত্রে অভিনয় করেছেন মার্ক হাপকা আর হার্ডের চরিত্রে দেখা যাবে মেগান ডেভিসকে। এ ছাড়া জনির আইনজীবী কামিলি ভাসকুইজের চরিত্রে মেলিসা মারটি, হার্ডের পরামর্শদাতা এলেইন ব্রেডফফ হিসেবে দেখা যাবে ম্যারি ক্যারিংকে।
আসছে ৩০ সেপ্টেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুবিতে প্রিমিয়ার হবে সারা লেহম্যান পরিচালিত সিনেমাটি। যদিও এ বিষয়ে জনি ডেপ বা আম্বার হার্ড এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।





