আজ ফের ডাকা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে
মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে আজ ফের ডাকা হয়েছে। দেশটি থেকে ছোড়া মর্টারের গোলার আঘাতে বাংলাদেশের বান্দরবানে একজন নিহত হওয়ার ঘটনায় তাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৮ সেপ্টেম্বর (আজ, রোববার) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের ওই গোলা এসে বিস্ফোরণ হয়। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আট জন।
আরও পড়ুন : ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম: জাতিসংঘ মহাসচিব
এ পরিস্থিতির কারণে বান্দরবানসহ মিয়ানমার সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মিয়ানমার বলছে, রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতের ধারাবাহিকতায়ই এমন ঘটছে।
এর আগে গেলো ২০ ও ২৮ আগস্ট মিয়ানমার থেকে মর্টারের গোলা বাংলাদেশ সীমানায় এসে পড়ে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ২১ ও ২৯ আগস্ট ডেকে প্রতিবাদ জানায় ঢাকা। এরপর ৪ সেপ্টেম্বর একই ঘটনায় তলব করা হয় রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে।
এ নিয়ে এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হলো সামরিক জান্তা শাসিত দেশটির রাষ্ট্রদূতকে।






ষষ্ঠ দফা বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ - tathyasangjog
September 18, 2022[…] […]