১৭ জঙ্গি ও ৩ কেএনএফ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব
বান্দরবান থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অস্ত্র, বোমা উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে বান্দরবান জেলা পরিষদের হল রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. আস সামী রহমান সাদ (১৯), মো. সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), মো. আল আমিন ফকির মোস্তাক (১৯), মো. জহিরুল ইসলাম ওমর ফারুখ (২৭), মো. মিরাজ শিকদার (২৬), রিয়াজ শেখ জায়েদ (২৪), মো. ওবায়দুল্লাহ (২০), জুয়েল মাহমুদ (২৭), মো. ইলিয়াস রহমান (৩২), মো. হাবিবুর রহমান (২৩), মো. সাখাওয়াত হোসেইন (২১), মো. আব্দুস সালাম রাকি (২৮), যোবায়ের আহম্মেদ (২৯), মো. শামীম হোসেন (২৬), তাওয়াবুর রহমান সোহান (২০), মোহাম্মদ ইসলাম মাহমুদ ডাকুয়া (২০), মোহাম্মদ আবু হুরাইরা (২২), লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও মালসম পাংকুয়া (৫২)।
এ বিষয়ে র্যাব জানায়, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৭ জঙ্গি এবং ৩ কেএনএফের সদস্যকে গ্রেফতার করা হয়। এর আগে ৩৮ জঙ্গি ও ১৪ কেএনএফ সদস্যসহ মোট ৫৫ জন জঙ্গি ও ১৭ জন কেএনএফ সদস্যকে আটক করে র্যাব। তবে পাহাড়ে হিজরতের নামে আসা ৫৫ জঙ্গির মধ্যে ২৩ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বাকি ৩২ জঙ্গি এখনো পলাতক রয়েছে। তাদের আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন





