জাতীয় ফিচার

“নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ পাঠে উদ্বুদ্ধ করতে হবে”

স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বই পাঠে নতুন প্রজন্মকে উদবুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আজ বুধবার রাজধানীর জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি মনিরুজ্জামান বাদল রচিত ‘মুক্তির সংগ্রাম নিরন্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন, সেমিনার ও কবিতা পাঠ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনও অবস্থাতেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্চুত হওয়া যাবে না। জনগণকে এই চেতনার মিছিলে সামিল করতে কবিতা, প্রবন্ধ, গল্প উপন্যাস প্রভৃতি রচনা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদবুদ্ধ হয়ে নিজ নিজ কাজ সঠিকভাবে করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

শাহাব উদ্দিন বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজব্যবস্থার চেতনা এবং জাতির পিতার আদর্শের চর্চার মধ্য দিয়েই আমাদের মেধা ও মননকে গড়ে তুলতে হবে। দেশের সহজ-সরল পরিশ্রমী সাধারণ মানুষ, নদী, প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসতে হবে।

তিনি আরো বলেন, বহুমুখী জীবন অভিজ্ঞতার অসামান্য প্রকাশ ‘মুক্তির সংগ্রাম নিরন্তর’ নামের বইয়ের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক বই বেশি করে পড়তে হবে। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র