তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা
বাংলাদেশ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ (এক) দিনের শোক পালন করা হবে।’
প্রজ্ঞাপণে বলা হয়, এ উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্র্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন






"নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ পাঠে উদ্বুদ্ধ করতে হবে" - tathyasangjog
February 8, 2023[…] […]
"বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যাহত উন্নয়নে বিপুল অর্থায়ন প্রয়োজন" - tathyasangjog
February 8, 2023[…] […]
"স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট রাস্তা দরকার" - tathyasangjog
February 8, 2023[…] […]
"এইচএসসিতে পাসের হার ও জিপিএ ফাইভ কমেছে" - tathyasangjog
February 8, 2023[…] […]