জাতীয় ফিচার

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে দেয়া হয়েছে।

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধান শেখ হাসিনাকে দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাব এসেছে এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সকল প্রকার জল্পনা-কল্পনা এখন ঐক্যের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ করবেন।’

আওয়ামী লীগের প্রর্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেবেন।

সভায় প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলী সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং গত ১৪ বছরে তার সরকারের করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পরামর্শ দেন।

রিপোর্টার

About Author

3 Comments

  1. প্রকাশিত হল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র