“শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান”
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন অগ্রাধিকার হলো অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। এ জন্য প্রয়োজন জনগণের সচেতনতা।
মঙ্গলবার সকালে রাজধানীর মৎস ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে নিয়ে আসার কাজ শেষ পর্যায়ে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন, অন্যথায় ব্যবস্থা নেয়া হবে। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের রাজনৈতিক কর্মসূচি প্রতিদিন আছে। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি থাকবে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা আমাদের কর্মসূচি পালন করছি, কোনো সংঘাতে যাচ্ছি না। ২০১৩-১৪ সালে আমরা দেখেছি তারা (বিএনপি) কর্মসূচির নামে আগুন সন্ত্রাস, রেল স্টেশন, ভূমি অফিস পুড়িয়ে দিয়েছিল। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। কাজেই সারা বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকবো।






সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ - tathyasangjog
February 8, 2023[…] […]
ভূমিকম্পে কারাগার ভেঙে পালালো ২০ আইএস জঙ্গি - tathyasangjog
February 8, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার … […]
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন - tathyasangjog
February 8, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার … […]
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - tathyasangjog
February 8, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার … […]
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু - tathyasangjog
February 8, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার … […]
তুরস্কে ধ্বংসস্তূপ থেকে দুই বাংলাদেশিকে আহত অবস্থায় উদ্ধার - tathyasangjog
February 8, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার … […]
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত - tathyasangjog
February 8, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার … […]
বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা - tathyasangjog
February 8, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার … […]