জাতীয় ফিচার

“স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করার পর জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পদত্যাগ চাওয়া তো কম হয়েছে। আমার তো জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করার পর জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

পরিস্থিতি যদি ভালোই হতো তবে রাত ৩টা বাজে কেন স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং করতে হলো- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের সিস্টেমে হলে রাত আড়াইটায় কিন্তু আপনাদের কাউকে খুঁজেও পেতাম না। আমি আধ ঘণ্টা আগে আপনাদের বলেছি, আপনারা সবাই গিয়ে হাজির হয়েছেন। আমরা জানি দিনরাত আপনারা কাজ করে যাচ্ছেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটা আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে-রাতে সব সময় কাজ করে যাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করেন না, দরকার হলে তিনি রাতেও ব্রিফ করেন।’ যোগ করেন

গতরাতে রাজধানীতে কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল করেন রাতে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র