সেপ্টেম্বরেই নাকি পরকীয়া বাড়ে
বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে গরমের ছুটি চলার পর সেপ্টেম্বর আসতেই নাকি মানুষের মধ্যে পরকীয়ার প্রবণতা বাড়ে; এমনটাই জানিয়েছে ব্রিটেনের এক বিখ্যাত ম্যারেড ডেটিং সাইট।
সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ২১ শতাংশ পুরুষ জানিয়েছেন, করোনা মহামারির দীর্ঘ লকডাউনের পর অফিসে ফিরেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন তারা।
অন্যদিকে নারীদের ক্ষেত্রেও এই ঝোঁক দেখা গেছে। এই ডেটিং সাইটের সমীক্ষা অনুযায়ী, প্যানডেমিকের পর পরকীয়া বা সঙ্গীর সঙ্গে প্রতারণার ধরনেও বদল এসেছে।
এদিকে দীর্ঘ লকডাউনে ওয়ার্ক ফ্রম হোমের কারণে দীর্ঘসময় সঙ্গীর সঙ্গে বাড়ির মধ্য়ে একসঙ্গে থাকায় কিছুটা একঘেয়েও লাগতে শুরু করে তাদের। এতে একসময় নিজের সঙ্গীকে কম আকর্ষণীয় বোধ হয়েছে। ৩১ শতাংশ পুরুষের ক্ষেত্রেই এমনটি ঘটেছে। আবার ২৯ শতাংশ নারীরাও এমনটি বোধ করেছেন।






নিউ ইয়র্কে পোলিওর প্রাদূর্ভাব; আক্রান্ত ১ - t
September 10, 2022[…] পাওয়া গেছে; এই ভাইরাস মানুষকে […]
২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন ২ জন, শনাক্ত ৩১০
September 10, 2022[…] সেপ্টেম্বরেই না&… […]