জাতীয় ফিচার

প্রথমবারের মত জাতির উদ্দেশে ভাষণ দিলেন ব্রিটেনের নতুন রাজা চার্লস

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন, এবং তার মা যে অঙ্গীকার তার রাজত্বের সূচনায় করেছিলেন – সেই একই অঙ্গীকার তিনি নবায়ন করতে চান।

রাজা চার্লস বলেন, তিনি সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সাথে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করছেন।

রাজা তৃতীয় চার্লস বলেন, ‘আমি সম্মান, মর্যাদা ও ভালোবাসার সঙ্গে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করে যাবো। এটা আমার অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘সারাটা জীবন ধরেই মহামান্য রানি… আমার প্রিয় মা…আমার এবং পুরো পরিবারের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ। আমরা তার কাছে আন্তরিক ঋণী। ভালোবাসা, স্নেহ, বোঝাপড়া ও পথ-নির্দেশনার জন্য যে কোনো পরিবার তাদের মায়ের কাছে ঋণী হতে পারে।’

তার এ ভাষণ সরাসরি টিভিতে সম্প্রচারিত হয় এবং লন্ডনের সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা এবং স্মৃতিতর্পণের অনুষ্ঠানেরও অংশ ছিল এ ভাষণ। এ গির্জার দু’হাজার আসন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল।

এর আগে লন্ডনে বাকিংহাম প্রাসাদে ফেরার পর সেখানে সমবেত বিপুল জনতা তাকে স্বাগত জানায়। নতুন রাজা ১৫ মিনিট ধরে প্রাসাদের সামনে সমাগত মানুষের সাথে করমর্দন করেন। এসময় অনেকে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কিং’ গাইতে থাকেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র