জাতীয় ফিচার

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

সোমবার সচিবালয়ে জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল জানান, অধ্যাদেশটি পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটি বিকেল ৪টায় বৈঠকে বসবে। তিনি বলেন, “অধ্যাদেশটি প্রণয়নের সময় আমি বিদেশে ছিলাম, তাই এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। পরে আইনটি পর্যালোচনা করে দেখেছি, কিছু ক্ষেত্রে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।”

কমিটি সরকারি কর্মচারীদের দাবিগুলো বিবেচনা করে সুপারিশ তৈরি করবে এবং যত দ্রুত সম্ভব প্রতিবেদন উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি। আন্দোলনরত সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কমিটির কাজ পছন্দ না হলে তারপর কর্মসূচি দিন।”

আইন উপদেষ্টা জানান, কমিটি দ্রুত সুপারিশ তৈরি করবে এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র