জাতীয় ফিচার

বিতর্কিত নির্বাচন তদন্তে কমিটি গঠনের নির্দেশ ইউনূসের

বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনের (২০১৪, ২০১৮, ২০২৪) আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এই তদন্ত কমিটি বিতর্কিত নির্বাচনগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জানান, জুলাই সনদ প্রণয়নের কাজ এগিয়ে চলছে এবং আগামী জুলাইয়ের মধ্যে এটি জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সনদটি শিগগিরই চূড়ান্ত হবে।”

লন্ডন সফরের অভিজ্ঞতা শেয়ার করে ড. ইউনূস বলেন, “প্রবাসী বাংলাদেশিরা নির্বাচনে ভোটাধিকার নিয়ে উৎসুক। পোস্টাল ব্যালটসহ বিভিন্ন উপায়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে।”

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের কাজ অব্যাহত থাকবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র