রাজধানীতে মাদকবিরোধী অভিযান; আটক ৩৯
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে আটক করেছে।
আজ রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে রোববার (১৮ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটকের সময় তাদের হেফাজত থেকে ৯ হাজার ১১২ পিস ইয়াবা, ১৬ গ্রাম হেরোইন, ২৫ কেজি ৬২৪ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
আরও পড়ুনঃ দশ ডিসেম্বর পাকবাহিনীর মতো বিএনপি’র পরাজয় হয়েছে : তথ্যমন্ত্রী





