রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী
এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী। রসায়নে নোবেল পাওয়া তিন বিজ্ঞানী হলেন মুঙ্গি বাওয়েন্দি, লুইস ব্রুস, অ্যালেক্সি আই একিমোড।
আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করেন দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
নোবেলজয়ী তিনজনের মধ্যে লুইস ব্রুস ও মুঙ্গি বাওয়েন্দি যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর অ্যালেক্সি একিমভ যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে গবেষক হিসেবে কাজ করেন। তবে তাদের সবার দেশ বা জন্মসূত্রে নাগরিকত্ব ভিন্ন ভিন্ন। মুঙ্গি ফরাসী, অ্যালেক্সি একিমভ রাশিয়ান এবং লুই ব্রুস মার্কিনি।
ঘোষণায় নোবেল কমিটি বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা রাখায় এই সম্মানজনক পুরষ্কারে ভূষিত করা হয়েছে তিন গবেষককে।
আরও পড়ুনঃ মাল্টিপল স্ক্লেরোসিস এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী?





