অন্যান্য কলকাতা বিশ্ব সংযোগ

ভারতে আকস্মিক বন্যায় ২৩ সেনা নিখোঁজ

ভারতের সিকিমে আকস্মিক বন্যায় ২৩ সেনা নিখোঁজ হয়েছেন।

বুধবার ভোরে ভারী বৃষ্টির কারণে লোনক হ্রদের পানি নেমে আসে তিস্তায়। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসময় পানির স্রোতে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি এবং বেশ কয়েকটি সেনা ছাউনিও ভেসে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। বেশ কয়েক জায়গায় ধস নেমেছে বলেও স্থানীয় প্রশাসন সূত্র নিশ্চিত করেছে। বন্যা পরিস্থিতিতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম এলাকা।

এ বিষয়ে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ভারী বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়েছে। চুংথাম বাঁধ ভেঙে পানির স্রোত নেমে আসে তিস্তা নদীতে। এর ফলে মুহূর্তেই তিস্তার পানির স্তর প্রায় ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। দু’পাশ ছাপিয়ে পাহাড়ি সিকিমে ধ্বংসলীলা চালাতে থাকে তিস্তা।

পানির স্রোতে সিংতামে সেনাবাহিনীর একটি ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, ২০ জনের বেশি সেনা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ওই এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। জলপাইগুড়ি জেলার বিশাল অংশ দিয়ে তিস্তা প্রবাহিত হয়ে প্রবেশ করে বাংলাদেশে।

আরও পড়ুনঃ মাল্টিপল স্ক্লেরোসিস এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা