জাতীয়

প্রতিবাদ জানানোর জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জেলেনস্কির

প্রতিবাদ জানানোর জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জেলেনস্কির

রাশিয়ার নাগরিকদের প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সৈন্য পাঠানোর প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে দেশটিতে নতুন করে প্রতিবাদ জানানো শুরু হয়েছে।

বৃহস্পতিবার জেলেনস্কি তার প্রাত্যহিক ভাষণে এ আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ‘এই ছয় মাসের যুদ্ধে রাশিয়ার ৫৫,০০০ সৈন্য প্রাণ হারিয়েছে। আরও চান? না? তাহলে প্রতিবাদ করুন। ফিরে যান। পালিয়ে যান বা ইউক্রেন সৈন্যের কাছে আত্মসমর্পণ করুন।’

জেলেনস্কি আরও বলেন, ‘আপনারা ইতোমধ্যে ইউক্রেনের নাগরিকদের হত্যা ও নির্যাতন করাসহ সব ধরনের অপরাধ করেছেন। কারণ, আপনারা নীরব ছিলেন। কারণ, আপনারা নীরব রয়েছেন। রাশিয়ার মানুষের জন্য পথ বেছে নেওয়ার আপনাদের এখনি সময়। এক্ষেত্রে আপনাদের বাঁচা বা মরার পথ বেছে নিতে হবে। আপনাদের শারীরিকভাবে ভাল থাকার বা পঙ্গু হওয়ার পথ বেছে নিতে হবে।’

আরও পড়ুনঃ জাতিসংঘে চাপের মুখে রাশিয়া

জেলেনস্কি বলেন, রাশিয়ার নারীদেরকে তাদের স্বামী, সন্তান ও নাতিদের বাঁচানোর পথ বেছে নিতে হবে বা তাদেরকে মৃত্যু, যুদ্ধ ও এক ব্যক্তির (পুতিন) হাত থেকে রক্ষার চেষ্টা করতে হবে।

আংশিক সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার পর বুধবার রাশিয়ায় বিক্ষোভ-সমাবেশ চলাকালে ১৩শ’র বেশি মানুষকে গ্রেফতার করা হয়।

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র