আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল দিনাজপুর শিক্ষাবোর্ডে
প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষাবোর্ডে আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র বাতিল করা বিষয়গুলো হচ্ছে জীববিজ্ঞান ও উচ্চতর গণিত।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়— চলমান এসএসসি পরীক্ষার স্থগিত চার বিষয়সহ ৬টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হলো। স্থগিত চার বিষয় হলো গণিত (আবশ্যিক), পদার্থবিজ্ঞান, কৃষি শিক্ষা এবং রসায়ন। প্রশ্নপত্র বাতিল করা অন্য দুই বিষয় হলো জীববিজ্ঞান ও উচ্চতর গণিত। বাতিল করা বিষয়ের প্রশ্নপত্র আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে ট্রেজারি অফিসসমূহে কঠোর নিরাপত্তার সঙ্গে আলাদা করে পৃথক ট্রাঙ্কে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুনঃ বাংলাদেশের শিশুশিক্ষায় ৩৮ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য
এদিকে বৃহস্পতিবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবদুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দায়িত্ব অবহেলার কারণে তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
এদিকে স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার সময়সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর ফের পরিবর্তন আনে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী ১০-১১-১৩ ও ১৫ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ব্যবহারিক পরীক্ষা হবে ১৬ থেকে ২০ অক্টোবর।
এদিকে নতুন করে সময়সূচি নির্ধারণের পাশাপাশি নতুন করে প্রশ্নপত্র ছাপানোর প্রক্রিয়াও শুরু করেছে শিক্ষাবোর্ড। বুধবার রাতেই শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন প্রশ্নপত্র প্রণয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। কয়েকজন কর্মকর্তা ঢাকায় গেছেন।






স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে কোচিং শিক্ষক গ্রেপ্তার - tathyasangjog
September 23, 2022[…] […]