Uncategorized

পেরুতে বিক্ষোভে নিহত ২০

প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত ও গ্রেফতারের জেরে পেরুতে চলমান বিক্ষোভে ২০ জনেরও বেশি নিহত হয়েছেন।

শুক্রবার রাজধানী লিমায় ক্ষমতা কাঠামোর সব শাখার প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অব স্টেটস ও চার্চ নেতাদের এ বৈঠক হয় বলে জানায় ব্রিটিস সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে ক্যাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা নিয়ে চলমান সহিংস বিক্ষোভের প্রতিক্রিয়ায় সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেন।

শুক্রবার সন্ধ্যার ওই বৈঠকের পর পেরুর ন্যাশনাল বোর্ড অব জাস্টিসের প্রধান হোসে আভিয়া দেশের সব নাগরিককে সহিংসতা এড়াতে ও কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানান।

এ আলোচনায় সাধারণ নাগরিকদের উৎসাহিত করতে যে যে এলাকায় বিক্ষোভ হচ্ছে, মন্ত্রীরা সেসব এলাকায় যাবেন বলে জানান হোসে আভিয়া। তবে এ প্রসঙ্গে এখনো কোনো বিবৃতি দেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিনা বোলেয়ার্তে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান