জাতীয় ফিচার

পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য এর ব্যবহার ও উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পাট বাংলাদেশের জন্য একটি আবেগ। এই প্রাকৃতিক তন্তু পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ব্যাপক সম্ভাবনা রাখে।”

ড. ইউনূস জোর দিয়ে বলেন, “পাটকে শুধু বস্তা তৈরির উপাদান হিসেবে দেখা হচ্ছে, অথচ এটি পরিবেশবান্ধব পণ্য হিসেবে বিশ্ববাজারে বিপ্লব ঘটাতে পারে। আমাদের এর সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।” তিনি পাটভিত্তিক শিল্পে চীনা বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “একসঙ্গে কাজ করলে আমরা পাটকে অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনতে পারি।”

তিনি বলেন, ‘পাটকে এখনো শুধু বস্তা তৈরির তন্তু হিসেবে বিবেচনা করা হয়, অথচ এটি এমন একটি প্রাকৃতিক তন্তু, যাকে আমরা পরিবেশ ও পৃথিবী রক্ষার কাজে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি।’

অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্যের শুরুতে বলেন, ‘আমরা একসাথে পাটকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সঠিক জায়গা দেওয়ার জন্য এক দারুণ সূচনা করতে পারি।’

বাংলাদেশ জামদানি এবং অন্যান্য বহু কাপড়ের আবাসভূমি উল্লেখ করে তিনি বলেন, ‘পাটের বহুমুখী ব্যবহার সম্ভব।’

এ উপলক্ষে তিনি ঢাকাই মসলিনের হারানো গৌরবের কথাও স্মরণ করেন, যেটি এক সময়ে ছিল পৃথিবী খ্যাত ও মূল্যবান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র