জাতীয়

ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড

মঙ্গলবারই (৪ এপ্রিল) অবশেষে ন্যাটোর পূর্ণাঙ্গ সদস্যপদ পাচ্ছে ফিনল্যান্ড।

সোমবার এ ঘোষণা দিয়েছে ফিনিশ প্রেসিডেন্টের কার্যালয়। ২০২০ সালে নর্থ মেসিডোনিয়ার পর এই প্রথম নতুন সদস্য নিচ্ছে ন্যাটো।

ফিনল্যান্ড সদস্য হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গও। তিনি বলেছেন, এই পদক্ষেপ ফিনল্যান্ড এবং অন্য সদস্যদের নিরাপদতর করবে। আমরা এখানে ন্যাটো সদর দপ্তরে প্রথমবারের মতো ফিনিশ পতাকা উত্তোলন করবো। এটি ফিনল্যান্ডের নিরাপত্তা, নর্ডিক নিরাপত্তা এবং সামগ্রিকভাবে ন্যাটোর জন্য একটি ভালো দিন হবে।

ফিনল্যান্ডের পাশাপাশি প্রতিবেশী সুইডেনও খুব শিগগির ন্যাটোয় যোগদানের অনুমতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জোটের মহাসচিব।

আগে সমদূরত্ব নীতি অবলম্বন করতো ফিনল্যান্ড। কোনো সামরিক জোটে অংশ নিতো না তারা। কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর নীতি পরিবর্তন করে ফিনিশরা। দ্রুত ন্যাটোয় যোগ দেওয়ার আগ্রহ দেখায় তারা।

বস্তুত, রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। এ কারণেই ভয় পাচ্ছে তারা।

নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশকে ন্যাটোয় যোগ দিতে হলে এর সব সদস্যের অনুমতি প্রয়োজন। তবে ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক ও হাঙ্গেরি।

আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যালয়ের আপত্তি নেই: শিক্ষামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র