একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যালয়ের আপত্তি নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিগগির একক ভর্তি পরীক্ষার রূপরেখা তৈরি করতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হবে। আমাদের চেষ্টা থাকবে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পদ্ধতি চালু করা।
আজ সোমবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একক পরীক্ষা নেওয়া ও ন্যাশনাল টেস্টিং অথরিটি বা এনটিএ গঠন বিষয়ে করণীয় নির্ধারণের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে কীভাবে একটি সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়ে কথাবার্তা হচ্ছে। সমন্বিত একটি পরীক্ষা হবে, তবে বছরে সেটি একবার নয়। বছরে হয়তো দুবার হবে। সমন্বিত এই পরীক্ষা কীভাবে হবে, কী পদ্ধতিতে হবে সেগুলো ঠিক করার বিষয় রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতে যেভাবে হয় আমাদের এখানেও সেভাবে হবে। আমাদের নতুন করে উদ্ভাবনের কিছু নেই। বিভিন্ন দেশে যেভাবে চলছে সেটি ভালোভাবে চলছে। সেগুলো দেখে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি উপযোগী, যেটিতে কোনো হয়রানি থাকবে না সেই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সেই প্রক্রিয়ার আলোচনা আমরা শুরু করেছি।
দীপু মনি জানান, এনটিএ করতে একটি কমিটি গঠন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ কমিটি সব বিচার-বিশ্লেষণ করে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাজটি এগিয়ে নিয়ে যাবে।
আরও পড়ুনঃ “প্রতারণামূলক সংবাদ করার দায়ে শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে”






দেশে দারিদ্র্য হার ১৬ শতাংশে নেমে এসেছে : তথ্যমন্ত্রী - tathyasangjog
April 3, 2023[…] আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যাল… […]
কোনোরকম সংবাদ প্রচার করতে পারবে না আইপি টিভি - tathyasangjog
April 3, 2023[…] আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যাল… […]
র্যাব নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
April 3, 2023[…] আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যাল… […]
সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে - tathyasangjog
April 3, 2023[…] আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যাল… […]
সরকার গণমাধ্যমের স্বাধীনতা সবসময় বজায় রাখতে চায়: তথ্যমন্ত্রী - tathyasangjog
April 3, 2023[…] আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যাল… […]
ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড - tathyasangjog
April 3, 2023[…] আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যাল… […]
মঙ্গলবার পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে - tathyasangjog
April 3, 2023[…] আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যাল… […]
মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী - tathyasangjog
April 3, 2023[…] আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যাল… […]