“নির্বাচনে না গিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপি”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে না গিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপি। তাদের এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনও কিছুই করার নেই।
আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগের আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে না গিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপি। তাদের এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনও কিছুই করার নেই।’
মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে তিনি বলেন, ‘হঠাৎ করে কারা জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিলো। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। গণপরিবহনের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি।’
কোথায় হরিলুট চলছে এবং কীভাবে বিএনপির ৮০ শতাংশ নেতা কারাগারে- এ বিষয়ে বিএনপির কাছে প্রমাণ চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুনঃ বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করেছে র্যাব






"বর্তমানে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন" - Tathya Sangjog
April 5, 2024[…] […]
"সরকার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে" - Tathya Sangjog
April 5, 2024[…] […]