বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করেছে র্যাব
র্যাব বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করেছে নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম।
তিনি বলেন, উদ্ধারের পর নেজাম উদ্দিন আমাদের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে ২ এপ্রিল (মঙ্গলবার) রাতে সোনালী ব্যাংকে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। তারা স্থানীয় বৈদ্যুতিক সাব-স্টেশনটি বন্ধ করে দেয়। পরে স্থানীয় চা দোকানে থাকা ব্যাংক ক্যাশিয়ারের কাছ থেকে ভল্টের চাবি ছিনিয়ে নেয়। কিন্তু তারাবি নামাজের জন্য মসজিদে থাকা ব্যাংক ম্যানেজারের কাছ থেকে চাবির অপর গোছাটি না পেয়ে তাকে তুলে নিয়ে যায় কেএনএফ সদস্যরা।
স্থানীয়রা জানান, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে ব্যাংকটির গ্রিল ভেঙে লকারে থাকা টাকা, নিরাপত্তায় ব্যবহৃত ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে। হামলার শুরুতে তারা উপজেলা পরিষদের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে অস্ত্র, মোবাইল কেড়ে নেয়। হামলাকারী অনেকের গায়ে কেএনএফের লোগো সংবলিত পোশাক ছিল।






ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২ - Tathya Sangjog
April 4, 2024[…] আরও পড়ুনঃ বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে… […]
বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog
April 4, 2024[…] […]
ঈদ উপলক্ষে বাংলাদেশ - ভারত মৈত্রী সমিতির উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ -
April 4, 2024[…] […]
"নির্বাচনে না গিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপি" - Tathya Sangjog
April 4, 2024[…] […]
"নাবিকদের মুক্তির দিনক্ষণ বলা সম্ভব নয়" - Tathya Sangjog
April 4, 2024[…] […]