“নাবিকদের মুক্তির দিনক্ষণ বলা সম্ভব নয়”
সোমালিয়ান জলদস্যুদের কাছে জিম্মি হওয়া জাহাজের নাবিকদের মুক্তির দিনক্ষণ বলা সম্ভবপর নয় তবে এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, জিম্মি হওয়া জাহাজের আশেপাশ বিদেশি জাহাজও প্রস্তুত আছে। আলোচনার পাশাপাশি হাইজ্যাকারদের ওপর নানামুখী চাপও রয়েছে। নাবিকদের মুক্তির দিনক্ষণ বলা সম্ভবপর নয় তবে এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে।
সোমালি জলদস্যুদের হাতে আটক এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের ঈদের আগে কাছে পেতে স্বজনদের আবেদন, নাবিক ও জাহাজের মুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে হাছান বলেন, সর্বমুখী প্রচেষ্টা পরিচালনা করা হচ্ছে। যারা হাইজ্যাক করেছে তাদের সাথে আলাপ আলোচনা চলছে। নাবিকরা ভালো আছে। তাদের খাবার-দাবারেরও কোন অসুবিধা নেই, তারা কেবিনে আছে। যেহেতু আলোচনা অনেকদূর এগিয়েছে, আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করা সম্ভবপর হবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, জাহাজে যারা চাকরি করেন ঈদের আগে পরে হিসেব করে তাদের ছুটি হয় না। তারা যান ছয় মাস কিংবা এক বছরের জন্য। এই জাহাজ যদি হাইজ্যাক নাও হতো, ঈদের আগে জাহাজ ছেড়ে তাদের পরিবারের সাথে মিলিত হবার কথা ছিল না।
আরও পড়ুনঃ বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করেছে র্যাব






"বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে" - Tathya Sangjog
April 6, 2024[…] […]