জাতীয় ফিচার

“দু’টি অবৈধ সীসা পোড়ানোর ভাট্টি বন্ধ করল পরিবেশ অধিদপ্তর”

বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকার সাভারের বলিয়াপুর এলাকায় নামবিহীন দুটি অবৈধ সীসা পোড়ানোর ভাট্টি গুড়িয়ে দিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে।

এসময় সীসা পোড়ানোর ভাট্টিসমূহ থেকে মোট ৬ ট্রাক সীসা তৈরির সরঞ্জাম, কাঁচামাল ইত্যাদি জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা গ্রহণ করে।

উক্ত ভ্রাম্যমান আদালতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার এবং সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব এবং পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক প্রতীক ইসলাম। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন।

বায়ুদূষণকারী প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র