জাতীয় ফিচার

ঢাকা-সিলেট মহাসড়কের প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে নিহত ৪

সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার ভোরে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উনিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার ডেমরার আশুলিয়া এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও তাদের খালাতো ভাই সোহেল ভূইয়া (৩৮)। নিহত সোহেল ভূইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতেদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও বাকি দুজন সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে নেওয়ার পরে মারা যান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র