ফিচার ব্যবসা-বাণিজ্য

‘গম কেনা নিয়ে টিআইবির বিবৃতি পুরোপুরি মিথ্যা’

গম কেনা নিয়ে টিআইবি বিবৃতি পুরোপুরি মিথ্যা'

আন্তর্জাতিক বাজারের মূল্যের চেয়ে বেশি দামে গম কেনার অভিযোগ করে টিআইবির দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেছেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রোববার (১৮ সেপ্টেম্বর) টিআইবি এক বিবৃতিতে দাবি করেছে, বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি পর্যায়ে ক্রয়প্রক্রিয়ায় বেসরকারি তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। এরপরও গম আমদানিতে ‘ন্যাশনাল ইলেকট্রনিক বিডি’ নামের প্রতিষ্ঠানের সম্পৃক্ততার যে সুযোগ তৈরি করা হয়েছে, তা বেআইনি।

আরও পড়ুন: গত অর্থবছরের ২ মাসের তুলনায় ৩০% বেড়েছে ভুট্টা আমদানি

টিআইবির দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করে খাদ্যসচিব বলেন, গম কেনার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হয়নি। সব ধরনের নিয়ম মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় রাশিয়া থেকে গম কেনা হয়েছে।

সচিব আরও জানান, আগামী ১ অক্টোবর থেকে দেশের ৮৯১ কেন্দ্র থেকে ১৮ টাকা কেজিতে খোলা আটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর রাজধানীর একটি কেন্দ্রে ২০ টাকা দরে বিক্রি করা হবে প্যাকেটজাত আটা।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই