জাতীয় ফিচার

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ওপর হামলার কোনো নির্দেশনা কেন্দ্রীয় নেতৃত্ব ‘দেয়নি। দলের কথার বাইরে গিয়ে কেউ হামলায় জড়িয়ে গেলে শাস্তির মুখে পড়তে হবে।

সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি বলছে কুমিল্লায় ও ঢাকায় হামলা হয়েছে। কিন্তু গতকাল বরিশালে আর চট্টগ্রামে মারামারি করেছে কারা? বরিশালে তারা নিজেরা নিজেদের ওপর হামলা করেছে, চট্টগ্রামেও চেয়ার ছোড়াছুড়ি করেছে।”

এদিকে এসব ঘটনা ঠিকভাবে সংবাদমাধ্যমে আসছে না মন্তব্য করে সরকারের সেতুমন্ত্রী কাদের বলেন, “এটা মাত্র একটা কাগজে দেখেছি। তাদের নেগেটিভ নিউজও ছাপে না অনেকে। বলতে চায় না। কেন, জানি না। বিবেকের কাছে প্রশ্ন রাখছি আমরা।”

আরও পড়ুনঃ ‘গম কেনা নিয়ে টিআইবির বিবৃতি পুরোপুরি মিথ্যা’

সংঘাতের জন্য বিএনপিকে দায়ী করার পাশাপাশি নিজের দলের কর্মীদেরও সতর্ক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “নেত্রীর নির্দেশনার বাইরে কেউ যদি এসব হামলা জড়িয়ে পড়েন, আমরা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেব। আমরা কাউকে ছাড় দেব না। এখানে কেন্দ্রের কোনো নির্দেশ নেই। বিচ্ছিন্নভাবে এখানে-ওখানে দুয়েকটা ঘটনা ঘটিয়ে আজকে সরকারের দুর্নাম, আওয়ামী লীগের দুর্নাম। এগুলো যারা করবে সহ্য করা হবে না। আর এইটার সুযোগ নিয়ে তারা আমাদের অপবাদ দেবে।”

তিনি বলেন, “তারা জানে না শেখ হাসিনা তা পিতা বঙ্গবন্ধুর মত, কখনো পিছপা হননা। কখনও পরাজয়, পরাভয় মানেন না। শেখ হাসিনা হার মানতে জানেন না। তিনি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। বঙ্গবন্ধুকে হত্যা করে যারা (বাংলাদেশকে) পাকিস্তান বানাতে চেয়েছিল, মুক্তিযুদ্ধের আদর্শকে নির্বাসনে পাঠাতে চেয়েছিল; তাদেরই প্রেতাত্মারা, তাদেরই দলের সেই সৈনিকরা, সেই দল বাংলাদেশকে আবারো পাকিস্তান বানাতে চায়। মির্জা ফখরুল মনের কথা গোপন রাখতে পারেননি। তার মুখ দিয়ে বেরিয়ে এসেছে যে, ‘পাকিস্তান আমলে ভালো ছিলাম’।”

রিপোর্টার

About Author

2 Comments

  1. ভারতের আসামে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার - tathyasangjog

    September 19, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়… […]

  2. "মিয়ানমারের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই" - tathyasangjog

    September 19, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র